Posts

Showing posts from November, 2017

শিশুর মানসিক সমস্যার চিকিৎসা কোথায় পাবেন?

২৮ নভেম্বর ২০১৭, ১৯:৪৫ ফিচার ডেস্ক কেবল বড়দের নয়, শিশুদেরও বিভিন্ন মানসিক সমস্যা হয়। আর এগুলো চিকিৎসা করলে অনেটাই নিরাময় সম্ভব।    শিশুর মানসিক সমস্যার চিকিৎসা কোথায় পাওয়া যায়, এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৯১১তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. ফাহমিদা ফেরদৌস। বর্তমানে তিনি জেড এইচ সিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালে মানসিক বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। প্রশ্ন : শিশুদের মানসিক সমস্যার কী চিকিৎসা রয়েছে? চিকিৎসা করে কি ভালো হয়ে যায়? উত্তর :  কোনো শিশুর যদি আচরণগত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই তার চিকিৎসা রয়েছে। যত তাড়াতাড়ি চিকিৎসার মধ্যে আনা যাবে, সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এই চিকিৎসাগুলো পাওয়া যাবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় মানসিক হাসপাতালে (শ্যামলী)। সেখানে শিশু বিকাশ কেন্দ্র রয়েছে। সেখানে আপনারা যোগাযোগ করবেন। সেখানে সাইকোথেরাপির ব্যবস্থা রয়েছে। চিকিৎসার ব্যবস্থা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজন হয়। আর যেসব বিশ্ববিদ্যালয়ে মনোরোগ বিদ্যা বিভাগ রয়েছে সেখানে তাঁরা চিকিৎসা পাবেন অ...